আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর (রবিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯/০৯/২০২৫ তারিখ রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবার তাদের গুমানতলী(খাগড়াঘাট) নিজ বাড়িতে এক ন্যাক্কারজনক হামলার শিকার হন। এ নির্মম ঘটনায় তিনি ও তাঁর পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। তিনি আরো জানান, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক জঘন্য আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে, সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়- অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করা,

দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারকে যথাযথ নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান করা,

এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ হামলাকারীদের চিহ্নিত পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবী করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।


Top