আজ || শনিবার, ২০ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর কমিটি নিয়ে বিতর্ক: ৪৮ সদস্যের পদত্যাগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্য কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য সাবেক সদস্যরা সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, “৭ই এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি, এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “একমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন-সংগ্রামে ছিল না, তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন

জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।

তারা জানান, তারা শুধুমাত্র পদত্যাগই করেননি, বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করেছেন। তাদের মতে, ” এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে।”

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের কপি থেকে জানা গেছে—কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন।

তারা দাবি করেন, “আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।”

পদত্যাগকারী সদস্যদের তালিকা ইতোমধ্যে গণমাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সংগঠনের শীর্ষ পর্যায়েও তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।


Top