আজ || শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম :
  আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান        শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন    
 


আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কাবিটা প্রকল্পের আওতায় একটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে চাচাই এলাকায় আব্দুল লতিফ গাজীর বাড়ি থেকে শুরু হওয়া এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

সূত্রে জানা যায়, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের আওতায় আটুলিয়া ইউনিয়নের দ্বিতীয় কাজ হিসেবে আব্দুল লতিফের বাড়ি থেকে শুরু হওয়া সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা শুরা সদস্য আলহাজ্ব হযরত মাওলানা অহিদুজ্জামান, ইউনিয়ন আমির মাওলানা মাহবুবুর রহমান, আটুলিয়া ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আলী মোর্তজা, সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ রানা, যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন সহকারী সেক্রেটারি আল আমিন হোসেন, ওয়ার্ড সভাপতি ডাঃ শেহের আলি, সেক্রেটারি সহির সরদার। এছাড়া স্থানীয় জামায়াতের দায়িত্বশীল, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


Top