আজ || শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান        শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত    
 


শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনির।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল, আবু কওছার, আফজালুর রহমান, রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, মনিরুজ্জামান মিশুক, মুরাদ হোসেন, সাইফুল ইসলাম ও মাহমুদুল ফিরোজ বাবুল বক্তব্য দেন। এছাড়া শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লবও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সাংবাদিকতা সমাজ গঠনের অন্যতম ভিত্তি। রাষ্ট্র গঠনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শ্যামনগর থানা পুলিশ সর্বসাধারণের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোনো নিরীহ মানুষ নির্যাতিত হবে না এবং অধিকারহারা মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ইভটিজিং, মাদকসহ নানা অসঙ্গতি নিয়ে বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ২ জুলাই শাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।


Top