আজ || বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


বিএনপি আরো অনেক আগে ৩১ দফা দিয়ে সংস্কারের পথ দেখিয়েছে ।

মো: মিজানুর রহমান ( কিশোরগঞ্জ) নীলফামারী, প্রতিনিধিঃ সংস্কারের নামে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তার সুফল তারা কখনই বয়ে নিয়ে আসতে পারবে না। বিএনপি আরো অনেক আগে ৩১ দফা দিয়ে সংস্কারের পথ দেখিয়েছে। নিবার্চন নিয়ে কালক্ষেপণ হলে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা সেই সুযোগ নিয়ে আমাদের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করবে।

৭ মার্চ নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় বিএনপির কেদ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না গণমাধ্যম কমর্ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান তনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারকে হটাতে বিএনপি ও জিয়া পরিবার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। বেগম খালেদা জিয়া কোন নিবার্চনে হারেননি। শেখ হাসিনা কিন্তু সাদেক হোসেন খোকার কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছে। জনগণ তাদের চায় না বলে তারা দিনের ভোট রাতে করেছে। এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ্ আল মামুন। এতে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট ম্যাডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। 


Top