আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়

আবু কওছার, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির। সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মনিরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদোহা টুটুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান (রফিক) এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান প্রমুখ।

মতবিনিময়ের এক পর্যায়ে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ আসন্ন নির্বাচনে তার ইশতেহার তুলে ধরতে অনুরোধ করেন। জবাবে ড. মনিরুজ্জামান বলেন, “আভ্যন্তরীণ দলীয় বিষয়ে যাই থাকুক না কেন, যখন দলীয় প্রতীক ‘ধানের শীষ’ আসবে, তখন সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। ভাসমান ভোটগুলোও তখন ধানের শীষের পক্ষে যাবে—এই আশাবাদ ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নই হবে তার অঙ্গীকার।


Top