আজ || রবিবার, ২২ মার্চ ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত       নূরনগর সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে মতবিনিময় সম্মাননা প্রদান       শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা       শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন    
 


শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শায়খ আব্দুস সালাম আযাদীকে সংবর্ধনা প্রদান

আবু কওছার,

সাতক্ষীরার কৃতি সন্তান কিউএনএস-লন্ডন এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রিবিল্ট করতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। আমরা যারা বলছি স্বাধীনতা ২.০ তাদেরকে এটা মাথায় রাখতে হবে। গতানুগতিক ভাবে যদি ডিস্ট্রাক্টটিভ ওয়েতে চলি তাহলে আমরা কিছু করতে পারবো না। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, গঠন মূলক, সমালোচনা মূলক এবং উদ্দিপনা মূলক এই তিন ধারার প্রেস জাতিকে জাগ্রত করে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব তার দায়িত্ব সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করবে।প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিকন ফাউন্ডেশন এর পরিচালক মো: গোলাম সারোয়ার এবং সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি,এম ওসমান গনি।এছাড়া সাংবাদিকের মধ্যে বক্তব্য প্রদান করেন এস, এম গোলাম মোস্তফা, আবু কাওছার, আবু সাইদ প্রমুখ।এসময় আরোও উপস্থিত ছিলেন জাহিদ সুমন, সিদ্দিকুর রহমান, আশিকুর রহমান, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, বকুল, আনোয়ারুল ইসলাম, অনাথ মন্ডল, উৎপল মন্ডল।

এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকরা প্রেসক্লাব সহ শ্যামনগরে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সহোযোগীতার প্রত্যাশা করেন।


Top