আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Oplus_131072

জি এম অলিউল্লাহ, শ্যামনগর:

 

দৈনিক দেশ জনতা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পত্রিকার উপজেলা কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ জনতার শ্যামনগর উপজেলা প্রতিবেদক এবিএম কাইয়ুম রাজ। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবু কওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি প্রভাষক হুসাইন বিন আফতাব, অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক ওয়ালিউল্লাহ, সাংবাদিক আবু রায়হানসহ স্থানীয় সংবাদকর্মীরা।

 

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক দেশ জনতা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও দেশ জনতা সাহসী, দায়িত্বশীল ও উন্নয়নমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা দেশ জনতার সাফল্য ও দীর্ঘ পথচলার কামনা করে কেক কাটেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

 

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল www.deshjantabd.com দেশের সর্বশেষ খবর, রাজনীতি, সমাজ, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে আসছে।


Top