আজ || বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা       শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন    
 


শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আবু কওছার, শ্যামনগর :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া বাৎসরিক পিকনিক আয়োজন, নতুন সহযোগী সদস্য মনোনয়ন, সাংগঠনিক বিষয়াদি এবং আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল আহাদকে নতুন সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Top