আজ || শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
  শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা       শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন    
 


কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় হোমিও চিকিৎসক আজিজুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মহিলার হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি বিক্রির জের ধরে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর স্বামী একটি মামলায় কারাগারে থাকায় একা অবস্থায় ওই মহিলা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত চিকিৎসক আজিজুল হক ও তার বাহিনী এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে। গত ৫ আগস্টের পরও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি, বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

সরেজমিনে গেলে এলাকার অনেকেই জানান, ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগীর নাম প্রকাশ করলে আবারও হামলার শিকার হতে হবে বলে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

 

এদিকে অভিযুক্ত হোমিও চিকিৎসক আজিজুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। এমনকি তার চেম্বারেও গিয়ে সেটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।


Top