আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


মুন্সিগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর, প্রতিনিধি:

 

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু। সঞ্চালনায় ছিলেন জামায়াতের আমির গাজী আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

 

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমান, ৪নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জিএম ফজলুল হক, যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম, বিএনপি সার্চ কমিটির সদস্য আমির হামজা আবু, মাসিদুর রহমান বাবু, মতলেব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, জুয়া, ছিনতাই ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক সমস্যা ক্রমেই বাড়ছে। এসবের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। মাদকাসক্ত তরুণরা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য হুমকি। তাই মাদক ও বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে দূর করা সম্ভব।


Top