আজ || বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা       শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন    
 


মুন্সিগঞ্জে জামায়াতের যুব বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ আব্দুল জলিল, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আনিসুর রহমান এবং যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম।

 

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলা হতে পারে শক্তিশালী মাধ্যম। সুস্থ সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে আগামী দিনেও যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, যেমনটি তারা ২৪ জুলাই রেখেছিল।”

উদ্বোধন ম্যাচে ৮ নম্বর ওয়ার্ডের দল ৬ নম্বর ওয়ার্ডকে ২-১ গোলে পরাজিত করে বিজয় লাভ করে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি টুর্নামেন্টে বাড়তি উৎসাহ যোগায়।


Top