আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:

 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী মৃত্যুবরণ ও আহত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

 

জাতীয়ভাবে ঘোষিত শোক দিবস উপলক্ষে বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামনগরের ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির গাজী আবুল হোসেন। এছাড়া ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

 

পরিশেষে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Top