আজ || সোমবার, ২২ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এবিএম কাইয়ুম রাজ , শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ।

 

দিবসটি উপলক্ষে সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শ্যামনগরের গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


Top