আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


প্রভাত বার্তার সম্পাদক আবু কওছার স্বর্ণপদকে ভূষিত, প্রভাত বার্তা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব সংবাদদাতা: বাংলা ভাষা, সাহিত্য ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কোর অনুপ্রেরণায় এবং “বাঙালি বিশ্বকোষের” উদ্যোগে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে একবিংশ শতাব্দীর সেরা ২০ বাঙালির একজন হিসেবে স্বর্ণপদকে ভূষিত হলেন প্রভাত বার্তার সম্পাদক আবু কওছার। কলকাতার সল্টলেকের ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের রঙ্গমঞ্চে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে তাঁকে স্বর্ণপদক প্রদান করা হয়।

এই অনন্য অর্জনে প্রভাত বার্তা পরিবার গর্বিত ও আনন্দিত। সম্পাদক মহোদয়ের নিরলস পরিশ্রম, সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজের প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতারই ফলস্বরূপ আজকের এই স্বীকৃতি। বাংলা ভাষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় তাঁর অবদান অবিস্মরণীয়, এবং এই স্বর্ণপদক সেই অবদানেরই মাইলফলক।

সংবর্ধিত হয়ে আবু কওছার বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার সহকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র প্রভাত বার্তা পরিবারের। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থার কারণেই আমি এই পথ চলতে পেরেছি।” তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ইউনেস্কো, বাঙালি বিশ্বকোষ এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে।

প্রভাত বার্তা পরিবারের পক্ষ থেকে সম্মানিত সম্পাদক মহোদয়কে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা ভাষা ও সাংবাদিকতার উন্নতির জন্য তাঁর নিরলস প্রচেষ্টা আমাদের সকলের অনুপ্রেরণা। আমরা আশাবাদী, ভবিষ্যতে তিনি আরও উচ্চ শিখরে পৌঁছে যাবেন এবং বাংলা সংবাদ জগতকে সমৃদ্ধ করবেন।

প্রভাত বার্তা পরিবারের পক্ষ থেকে রইলো অভিনন্দন ও শুভকামনা!


Top