আজ || বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা

আবু কওছার, শ্যামনগর:

সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত করা হয়েছে।

১ জানুয়ারী( বৃহস্পতিবার) ২০২৬ সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলার স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ অবদান ২০২৫ সফলতায় আনুষ্ঠানিক ভাবে সম্মননা স্বারকে সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডাঃ মোঃ জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের সম্মিলত প্রচেষ্টায় এ সফলতা পেয়েছে৷ এ ধরণের সাফলতা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


Top