আজ || মঙ্গলবার, ২৩ Jun ২০২৬
শিরোনাম :
  আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান        শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।    
 


আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান 

আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৪২তম ব্যাচের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রউফ, আলহাজ মাওলানা আব্দুল খালেক, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও মাওলানা আব্দুল গফুর। এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিনের অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আলিম পরীক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এখন আত্মবিশ্বাস, ধৈর্য ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হবে। তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের নয়, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 


Top