
আল আমিন হোসেন, আটুলিয়া প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৪২তম ব্যাচের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রউফ, আলহাজ মাওলানা আব্দুল খালেক, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও মাওলানা আব্দুল গফুর। এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আলিম পরীক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এখন আত্মবিশ্বাস, ধৈর্য ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হবে। তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের নয়, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved