আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান

নাজমুল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের উদ্যোগে নবজাতক শিশুদের জন্য দোয়া ও উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের কর্মী ও দায়িত্বশীলরা স্থানীয় তিনটি পরিবারের নবজাতক শিশুকে দেখতে যান। এসময় তারা নবজাতকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা ও আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন এবং পরিবারের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন।

 

এ আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা এমন মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক আজহারুল ইসলাম, ছোটভেট খালি মোড়লবাড়ি জামে মসজিদের পেশ ইমাম, ইউনিয়নের ওলামা বিভাগের দায়িত্বশীল মুহাদ্দীস আব্দুর রব, যুব বিভাগের সভাপতি হাফিজুর রহমান এবং চুনকুড়ি গ্রামের কয়েকজন দ্বীনি ভাই ও কর্মীবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে হলে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবজাতক শিশুদের জন্য দোয়া ও উপহার প্রদান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত।


Top