আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


জামায়াতের সমাবেশে অংশ নিয়ে ১২ দলীয় জোট থেকে বাদ পড়লো জাগপা

Oplus_0

আবু হাসান, বিশেষ প্রতিনিধ :

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দেওয়ায় এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে মতানৈক্যের কারণে ১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) জোটের সমন্বয়কারী ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাগপাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, আমরা গভীর দুঃখ ও পরিতাপের সহিত লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা এবং গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য থেকে অব্যাহতি দেওয়া হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ জোটের কোন দায় থাকবে না।

 

এ ছাড়া দীর্ঘদিন ধরে জাগপা বিভিন্ন প্রোগ্রামে জোটের শৃঙ্খলা মানছেন বলেও জানান জোট নেতারা।

 

সূত্র জানায়, গত শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ যোগদান করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। ১২ দলীয় জোটের কাউকে না জানিয়ে তিনি সমাবেশ যোগ দেন এবং বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে একমত পোষণ করেন। কিন্তু ১২ দলীয় জোট শুরু থেকে পিআর পদ্ধতির বিরোধীতা করে আসছে।


Top