আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৈঠকের মূল আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। তিনি ‘ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মেজাজ ও পরিবেশ’ শীর্ষক আলোচনায় বলেন, ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের মাঝে আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তুলতে হবে।

“বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” বিষয়ক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা এবং কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, একটি সংগঠনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন আদর্শনিষ্ঠ নেতৃত্ব, নিয়মিত প্রশিক্ষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ।

বৈঠকে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পর্যালোচনামূলক অধিবেশন। সেখানে সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও আন্তরিকতার পরিবেশ।

দায়িত্বশীলদের মাঝে ঐক্য, দক্ষতা এবং আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৈঠকের গুরুত্ব তুলে ধরেন নেতারা।


Top