আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


পদ্মপুকুরে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রিয়াসাত আলী,পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক রাজনীতির অঙ্গনকে প্রতিহিংসার মাধ্যমে দমন করার যে অপচেষ্টা চলছে, তা কখনই সফল হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তারা দ্রুত ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এদিকে হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


Top