আজ || শনিবার, ২০ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় গণহত্যা দিবস পালিত

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী মৌলভী আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের সেই ভয়াল রাতের কথা আজও বাঙালির মনে গেঁথে আছে। এ দিনটি আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ অধ্যায়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী মৌলভী মাওলানা হুসাইন বিন আফতাব, সহকারী শিক্ষক মাস্টার মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা ২৫ মার্চের সেই ভয়াল রাতের বর্ণনা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি শিক্ষক ইমরান বাহার, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল আজিজ, শিক্ষক মাস্টার আকবর হুসাইন, নুর আলম, মতিউর রহমান, রেজাউল করিম, মোবারক হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৫ মার্চের গণহত্যার প্রেক্ষাপট ও বাঙালির মুক্তিযুদ্ধে এর তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


Top