আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


রাজশাহীর আড়ানীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন করায় ২৫,০০০/— জরিমানা এবং নিম্নমানের পণ্যসমূহ জব্দ ও ধ্বংসকরণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার বাঘা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয়—বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় উপজেলার আড়ানী স্টেশন এলাকায় অবস্থিত রুমানা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/— (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং অবৈধ ও নিম্নমানের পণ্যসমূহ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী জনাব শাম্মী আক্তার এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি), বাঘা, রাজশাহী জনাব সাবিহা সুলতানা ডলি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ## (ছবি সংযুক্ত) ##


Top