আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


কালিকাপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম কালিকাপুর কৃষননগর ইউনিয়নে বুধবার দুপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মা মোছা. রত্না খাতুন (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানের স্ত্রী রত্না খাতুন ও তাদের দুই সন্তান মাহির আবরার (৭) ও আরিয়ান আবরার (৯ মাস) দুপুর ১টার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হন। মাহমুদুল হাসানের পরিবারের অভিযোগ, রত্না খাতুন নিজেই বিষপান করে সন্তানদেরও বিষ খাইয়েছেন। তারা জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন গেটের লক ভেতর থেকে আটকানো। পরে গাছের ওপর দিয়ে প্রবেশ করে দরজা খুলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

রত্না খাতুনের মায়ের দাবি, তার মেয়ে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। একাধিকবার তারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন। তিনি বলেন, “আমার মেয়ে কিভাবে বিষ খেল তা জানি না। মাহমুদুলের পরিবারও তাদের বিষ খাইয়ে দিতে পারে।”

 

শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, “তাদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা ওয়াস করি, কিন্তু দুই শিশুকে মৃত পাওয়া যায়। মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


Top