আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :

 

আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরার শ্যামনগরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুল, পৌর আমীর হারুন অর রশিদ সাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবে জাতীয় সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।


Top