আজ || বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


আট দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রতিবন্ধী গোলকিপারের অনন্য কীর্তি

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এক আবেগঘন দৃশ্যের জন্ম হয়। শক্তিশালী এক ও তিন নম্বর ওয়ার্ডের যৌথ দল মুখোমুখি হয় আট নম্বর ওয়ার্ডের সঙ্গে।

 

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আট নম্বর ওয়ার্ড ৭-৬ গোলে জয় লাভ করে। তবে ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এক ও তিন নম্বর ওয়ার্ডের গোলকিপার, যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। তাঁর সেভগুলো দর্শকদের মুগ্ধ করে তোলে এবং শেষ পর্যন্ত তিনিই হন ‘ম্যান অব দ্য ম্যাচ’।

 

খেলা শেষে যুব বিভাগের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই গোলকিপারের খেলা প্রমাণ করে, প্রতিভা ও সাহসের কাছে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না।


Top