আজ || শুক্রবার, ১৯ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, স্টাফ রিপোর্টার :

শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (২১ মে) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

 

কর্মশালার সভাপতিত্ব করেন মিডিয়া সেন্টারের পরিচালক প্রভাষক আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “সাংবাদিকতা হলো জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের মূল দায়িত্ব। সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং দেবহাটা নিউজের সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তারা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা, গঠনমূলক সমালোচনার গুরুত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ওপর জোর দেন। তারা বলেন, গণতন্ত্রের চর্চা ও জনগণের অধিকার রক্ষায় সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর মিডিয়া সেন্টারের সভাপতি হুসাইন বিন আফতাব। কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ লেখার পদ্ধতি, অনুসন্ধানী রিপোর্টিং, ডিজিটাল নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং সাংবাদিকতার নৈতিক দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও পান।

 

কর্মশালার আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতার পরিচয় দিতে পারে।


Top