আজ || শনিবার, ২০ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে ইসলামী যুব আন্দোলনের উপজেলা সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা): ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উপজেলা সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৫ এপ্রিল শনিবার মাহমুদ কারিমিয়া রশিদিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে এবং একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে পি.আর. (সংখ্যানুপাতিক হারে) ভিত্তিক নির্বাচনী পদ্ধতির দাবি জানান।

 

অনুষ্ঠানে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল্লাহ দায়িত্ব লাভ করেন।


Top