আজ || বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


উপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধন।

বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে “মাটির নীচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসববন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। এসময় স্থানীয় শতাধিক গৃহিণীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তাঁরা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, পানি বাণিজ্যিকরন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন ¯ প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি।

বার বার নদী ভাঙনের ফলে উপক‚লের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপক‚লের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।” শরুবের ডিরেক্টর সোহেল রানা বলেন, “উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। হিমাদ্রি রাজ বলেন ,টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল ,আব্দুস সালাম, রাজীব বৈদ্য , প্রমূখ।


Top