আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


নাভারণে বাস উল্টে খাদে, আহত ১০

এবিএম কাইয়ুম রাজ (সাতক্ষীরা)

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

হাড়িখালী এলাকার বাসযাত্রী লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী লোকাল বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসচালক সামনের একটি ভ্যান ও ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

 

 

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

 

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে


Top