আজ || বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা       রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও       শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত       শ্যামনগরে ২০টি কদবেল গাছ কেটে অবৈধভাবে জমি দখলের অভিযোগ       রামজীবনপুর আল-মদিনা কমপ্লেক্স নূরানী বিভাগের  বিদায়ী সংবর্ধনা       শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন    
 


কিশোরগঞ্জে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৪

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি

নীলফামারী কিশোরগঞ্জ পুটিমারী ইউনিয়নের মন্থনা নামক স্হানে মঙ্গলবার(১৮/৩/২৫) বিকেল ৩ ঘটিকার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যাক্তিরা হলেন নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার স্হানীয় বাসিন্দা বাবুল হোসেন (৬৫),নুরজামাল(৫০),মুছা(৫০) এবং লাশবাহী এ্যাম্বুলেন্সের ড্রাইভার রনি(৩০)

পারিবারিক সুত্রে জানা যে,আজিজার রহমান (৮০)দীর্ঘদিন নিজ বাড়িতে অসুস্থ থাকায় তাহার উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৮-৩-২৫) সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় অদ্য দুপুর ২ টার দিকে চিকিৎসক আজিজার রহমানকে মৃত্যু ঘোষণা দিলে।মৃত্যু আজিজার রহমান কে নিজ বাড়িতে এ্যাম্বুলেন্সে নিয়ে আসার পথিমধ্যে এ ধরনের ঘটনা ঘটে।

মৃত্যু আজিজার রহমান সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার মৃত্যু নাজির উদ্দিনের ছেলে।

 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান যে আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Top