আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগরের রাজাপুরে জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাশিদুল ইসলাম, নূরনগর (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রাজাপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ মার্চ বিকাল ৫টায়, আসরের নামাজের পরপরই রাজাপুর মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মাহফিলের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “জীবন দিয়ে হলেও এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে হত্যা, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কিছু চাঁদাবাজ ও দুর্বৃত্ত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামী শাসন না থাকায় এসব অন্যায় অব্যাহত রয়েছে। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শাসন কায়েমের কোনো বিকল্প নেই।”

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ৪ নম্বর নূরনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও উপজেলা সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি আবু রাসেল রাজু, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, পেশাজীবী সংগঠনের সেক্রেটারি রাশিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় এলাকার মুসল্লি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Top