আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ (PWVA) কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রতিনিধিঃ জামাল বাদশা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ০১ নম্বর ভুরুলিয়া ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে GO4IMPact প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও সুইজারল্যান্ড এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (WDMC) উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ (PWVA) কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ০৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ইউ পি সদস্যা জোবাইদা নাহার সহ কমিটির সকল সদস্য ও ওয়ার্ডের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো উপস্থিত ছিলেন সিপিপি সদস্য আবুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপপ্রধান স্বাস্থ্য ও সেবা জামাল বাদশা। উক্ত কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দুর্যোগ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা সহ এলাকার সকল সমস্যা তুলে ধরা হয়।

একই সাথে সমস্যাগুলো সমাধানের জন্য একটি ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা তৈরি করা হয়, যা ইউপি সদস্যের মাধ্যমে ওয়ার্ড সভায় তুলে ধরা হবে এবং সমস্যাগুলো সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের করনীয় ও ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানানো হবে।
উক্ত কর্মশালাটি পরিচালনা করেন ইউনিয়ন আউটরিচ এ্যান্ড মবিলাইজেশন অফিসার মোঃ শোকর আলী এবং এলোয়ারা খাতুন।


Top