আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


শ্যামনগর রমজান নগর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ডে অমুসলিমদের মাঝে কম্বল বিতরণ।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অমুসলিমদের দের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৯ নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান এসময় তিনি বলেন নাগরিক অধিকারের ক্ষেত্রে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
দেশের অমুসলিম নাগরিকদের জানমাল, ইজ্জতের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও আইনানুগ অধিকার সংরক্ষণ করা হবে।
সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন এবং অমুসলিম ও উপজাতীয়দের স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা রক্ষাসহ শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা শাহীদুজ্জামান, নূরনগর ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসান,৯ নং ওয়ার্ডের
সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মহাজন,সেক্রেটারি মোঃ জাবের ঢালী,বাইতুল মাল সম্পাদ মোঃ ফজলুল হক মহাজন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top