আজ || শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপি ক্লাবের পুন জাগরণ অনুষ্ঠান।

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুরে আনসার ও ভিডিপি ক্লাবের পুন জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর আনসার ও ভিডিপি ক্লাবের আয়োজনে এই পুন জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা রেজাউল ইসলাম রন্টু,রহিমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিউইয়র্ক প্রবাসী রফিকুল আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন,উপজেলা ইন্সট্রাক্টর মিতু রানী রায়, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, ক্লাবের সহ-সভাপতি আকিল আরশাদ পাপ্পু, সাধারণ সম্পাদক পারভেজ রানা, সহ অন্যান্যরা।

 

সেখানে আলোচনা সভায় বলা হয় এর আগে ক্লাবটি ১৯৮৯ যাত্রা শুরু করে এখন পুনরায় ক্লাবটিকে আগের রূপে ফিরিয়ে নেয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখন কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা সম্প্রসারণ, বৃক্ষরোপণ পরিবার পরিকল্পনা, মাদক নিরোধ কার্যক্রম, যৌতুক নিরোধ কার্যক্রম, নারী ও শিশু পাচার রোধ, নারীর ক্ষমতায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, চোরাচালান নিরোধ সহ সমাজের অন্যান্য ভালো কাজগুলো করা।


Top