আজ || রবিবার, ২১ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


কিশোরগঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন।

মো: মিজানুর রহমান কিশোরগঞ্জ ,নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ইউপি সদস্য ও সাধারণ মানুষ। এ সময় ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবী করেন বিক্ষুব্ধরা।

 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাহাগিলী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন বাহাগিলী ২ নং ওয়ার্ডের সদস্য স্বপন রানা,৩ নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান ডাবলু,৬ নং ওয়ার্ড সদস্য ইউপি সদস্য ইয়াহিয়া খান, ৭ নং ওয়ার্ড সদস্য সাদেকুল ইসলাম ও ৭ ৮,৯ ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ তহমিনা বেগম প্রমূখ।

 

বক্তারা বলেন, গত ৮ ফেব্রুয়ারী রবিবার সকালে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায় তদন্তকারী কমিটি। সেখানে ইউপি সদস্য স্বপন রানা ও খলিলুর রহমান ডাবলু গেলে চেয়ারম্যানের লোকজন তাদেরকে মারধর করে। এসময় দুই ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এলাকাবাসী। বক্তারা আরও বলেন,চেয়াম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পরেও এখনো কোন ব্যবস্থা নেয়নি কিশোরগঞ্জ থানা পুলিশ।

 

এ ব্যাপারে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করে বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বলেন,আমার কোন লোক তাকে মারধর করেনি। এসব তথ্য মিথ্যা ও বানোয়াট।

 

 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে তদন্ত করতে একটু সময় লাগবে।

 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন,তদন্ত অব্যাহত আছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


Top