আজ || মঙ্গলবার, ০৯ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত    
 


সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি:

উপকূলীয় উপজেলা বটিয়াঘাটা এর সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় সুরখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের গাওঘরা গ্রামের মাহবুব মোল্লার বাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

লিডার্সের CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার জনাব,ইভানা আফরিন এর শুভেচ্ছা বক্তব্য ও লিডার্সের সংক্ষিপ্ত পরিচিতির মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে ফোরামের ০৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির সভা প্রধান হিসেবে সভাপতি, খায়রুল বাসার সম্পাদক,মরিয়াম খাতুন কোষাধ্যক্ষ, নাসরিন বেগম প্রচার সম্পাদক,আছাদুল মল্লিক কৃষি সম্পাদক, আব্দুল আজিজ নির্বাহী সদস্য, সাকিরুল ইসলাম অ্যাডভোকেসি,মোজাহিদুল ইসলাম নির্বাচিত হন । সভায় সঞ্চালনা করেন হিমাংশু মণ্ডল ফিল্ড ফ্যাসিলিটেটর -প্রজেক্ট অফিসার ইভানা আফরিন, এ সময় সভায় লির্ডাসের কার্যক্রম, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান , নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।


Top