আজ || বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


সীমান্ত সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্বশীলতা জোরদারে বিজিবি–সাংবাদিক মতবিনিময় সভা

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:

সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সুন্দরবন সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

 

রবিবার (৫ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন, লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান (ই), বিএন এবং সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন।

 

মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক ও মানবপাচার প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম—বিশেষ করে মাদক ও চোরাচালান—প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছি।”

 

তিনি আরও বলেন, সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যম “সাতনদী”-তে বিজিবিকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

 

সভায় বক্তারা সীমান্তবর্তী এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, বিজিবি দেশের প্রায় ৪,৪২৭ কিলোমিটার স্থলসীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন এবং দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


Top