আজ || সোমবার, ২২ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই পক্ষের গুরুতর আহত ১৪ জন চিকিৎসাধীন।

বুধবার (২২ এপ্রিল) সকালে ৮ টার সময় উপজেলার পৌরসভার গুমানতলি এলাকায় বসতবাড়ির সীমানা বেড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ১৪জন গুরতর আহত হয়েছে।

আহতরা হলেন, গুমানতলী গ্রামের মৃত: আব্দুল আজীজ গাজীর পুত্র মোঃ আজিজুল গাজী, আজবাহার গাজী, আকবর আলী গাজী, সিরদিক গাজী, জাহানারা বেগম, স্বামী আজিজুল গাজী, তাসলিমা খাতুন, স্বামী সিদ্দিক গাজী, আজগার আলী। আজিজুল গাজীর কন্যা আমেনা খাতুন, পুত্র ফজলুর রহমান ও নাছিম হোসাইন, সিদ্দিক গাজী পুত্র আবু ইছা। ১৪ জনের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চারজন শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় আবু হাসান জানায় আজিজুল গাজীদের সাথে নজরুল গাজীদের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে তার জের ধরে বুধবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আইজুল গাজীদের পক্ষের ১১জন নজরুল গাজীদের পক্ষের ৩জন গুরুতর আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়।

আহত ফজলু গাজী বলেন, নজরুল গাজী ও মোশারাফ সহ দেশীয় অস্ত্রধারী ১০-১২ জনের একটি দল আকবর গাজী ও সিদ্দিক গাজীকে গুমানতলি গাজী বাড়ি মসজিদের সামনে ফেলে বেধড়ক মারধর করে। এরপর রাস্তার উপর এসে আজিজুল গাজী ও আজবাহার গাজীকেও ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয় হাত ভেঙে দেয়। সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে এবং পর্যায়ক্রমে ১১ জনকে মারধর করে, দা, সাবল, চায়নিচ কুরাল দিয়ে ৫ জনের মাথায় বিভিন্ন অংশে কোপ মারে, কয়েক জনের হাত ভেঙ্গেচুরে যায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মাথায় গুরুতর আঘাতের কারণে কেটে যাওয়ায় ওর না তো চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব চিকিৎসক ডাঃ স্নিগ্ধা বলেন, মারামারি সংক্রান্ত ১৪ জন রোগী ভর্তি হয়েছিল, গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মর্জিনা ও মোশাররফ বাদে অন্যদের কয়েজনের হেড ইনজুরি সহ গুরুতর আহত। বাকি ৪জন এখানে চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত মারামারির বিষয়টি শুনেছি এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top