আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১০ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে।  শনিবার (১৩ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত টেইলারিং এন্ড ড্রেস মেকিং  লেভেল-২ অ্যাসেসমেন্টে ১০ জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ৮ জন অর্থাৎ ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন অখিল কুমার দত্ত।

ডিসি অফিসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কো-অডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, টিডিএম প্রশিক্ষক আলেয়া খাতুন,আসমা উল হুসনা। ভাব বাংলাদেশের পক্ষ থেকে  শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।


Top