আজ || শনিবার, ২০ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩ মে) উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা মুক্ত গণমাধ্যমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। সভায় বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, মিথ্যা মামলা ও নানা ধরনের হয়রানির তীব্র নিন্দা জানান এবং এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কওসার, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর কাদেরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি রাষ্ট্রে গণতন্ত্র সুসংহত রাখতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হয়। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা পুনরায় সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


Top