আজ || মঙ্গলবার, ০৫ মে ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।        নীলডুমুর ব্যাটালিয়ন, বিজিবির ১৭ এর প্রেস ব্রিফিং    
 


শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রবিউল ইসলাম, শ্যামনগর:

ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে এক প্রাণবন্ত কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খুঁটিকাট এলাকায় আয়োজিত এই মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য জনাব আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ শামছুর রহমান এবং ইউনিয়ন পুষ্টি কমিটির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য জনাবা শাহিদা বেগম।

মাঠ দিবসে কৃষি উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি নিয়ে ধারাবাহিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। কমলা সুন্দরী মিষ্টি আলু নিয়ে বক্তব্য দেন জনাব মশিউর রহমান। জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ চাষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক মিহির রঞ্জন মিস্ত্রি। লবণ সহনশীল ধান ব্রি-৯৯ বিষয়ে আলোচনা করেন মলিনা রানী মন্ডল। সবজি চাষাবাদ নিয়ে কথা বলেন ইতিকা রানী মন্ডল এবং সূর্যমুখী (হাইসান-৩০) চাষের অভিজ্ঞতা শেয়ার করেন নিশিকান্ত মন্ডল। যুব জলবায়ু সদস্য শিল্পী রানী মিস্ত্রী জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার বক্তব্যে সবজি চাষ সম্প্রসারণ, পুকুর ও খাল খনন এবং পানি সাশ্রয়ী এডব্লিউডি (AWD) পদ্ধতির ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতন করেন।

প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন বলেন, “এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সহনশীল কৃষি চর্চা বাড়াতে হবে।” তিনি কৃষিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং সেচ ব্যবস্থাপনা, সবজি পরিবহন ও গ্রামীণ সড়ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তনের উদ্বোধন করেন।

এ সময় লিডার্স (LEDARS)-এর মিল অফিসার জনাবা হাসনা হেনা উপস্থিত থেকে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রানী মন্ডল ও মোঃ কানিজুর রহমান।

মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি স্থানীয় পর্যায়ে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে নতুন আশার সঞ্চার করেছে বলে আয়োজকরা জানান।

সার্বিক সহযোগিতায় ছিল গেইন (GAIN) এবং বাস্তবায়নে ছিল লিডার্স (LEDARS)।


Top