আজ || রবিবার, ০৭ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত    
 


শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

আমিনুর রহমান, রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনিপাড়ায় বজ্রপাতে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার লুৎফর শেখের ছেলে। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাছের ঘেরে ‘আটল’ পাতার কাজ করছিলেন আব্দুল হাকিম। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জনের সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্বজন ও প্রতিবেশীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


Top