আজ || বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
শিরোনাম :
  লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত       তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ       সুরখালী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন       সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪       শ্যামনগরে পাম্প মালিককে হত্যার ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি       মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ       আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা।     
 


মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ

মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতারের বিরুদ্ধে খেলার মাঠ ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের সরকারি বরাদ্দের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা বাজারে স্থানীয় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার-কাবিটা প্রকল্পের আওতায় ঘুঘুডিমা ফুটবল মাঠের গর্ত ভরাট ও ঘুঘুডিমা গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ৪ দফায় ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাঠ ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণ না করেই এই ৮ লাখ টাকা আত্মসাত করেন মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। এরমধ্যে মাঠ ভরাটের নাম করে দুটি প্রকল্পের ৪ লাখ টাকার কোন কাজ দৃশ্যমান হয়নি।

তারা আরও বলেন, ক্ষমতার দাপটে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার খেলার মাঠের পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দিয়েছে। মানব্বন্ধন থেকে নাসরিনকে গ্রেফতারসহ আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার দাবি করা হয়। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন গ্রামবাসী।

ঘন্টাবাপি চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, নাসিম আলী, নাসিম আলী, মো. বারকুল্লাহ, আরিফ হোসেনসহ অন্যান্যরা।

এবিষয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতার বলেন, একটি ক্লাব ঘরকে নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আমাকে হেনস্তা করতে পুরোনো অভিযোগ তুলে আমার সম্মানহানি করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top