আজ || শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       আটুলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান        শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।     
 


কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম। 

মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

তিনি প্রতিষ্ঠা করেছেন Smart Quick Go Delivery Service নামের একটি ডেলিভারি সার্ভিস কোম্পানি, যার মাধ্যমে বাংলাদেশি তরুণদের জন্য তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।

তার প্রতিষ্ঠানের মাধ্যমে কাতারের জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম যেমন Snoonu, Talabat, Keeta এবং রফিকসহ বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছেন অনেক বাংলাদেশি রাইডার।

শুধু কাজের সুযোগই নয়, মো: শ্যামল ইসলাম বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে নিজ দায়িত্বে লাইসেন্স সম্পন্ন করে তাদের ডেলিভারি কাজে নিয়োজিত করছেন।

ইতোমধ্যে তিনি বেশ কয়েকজনকে কাতারে এনে সফলভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং সুনামের সাথে তার কোম্পানির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

 

রাইডারদের সাথে কথা বলে জানা যায়, তারা অত্যন্ত ভালো পরিবেশে কাজ করছেন এবং সময়মতো আকর্ষণীয় বেতন পাচ্ছেন। পাশাপাশি সুখে-দুঃখে, বিপদে-আপদে তাদের পাশে থাকছেন মো: শ্যামল ইসলাম। তার আন্তরিকতা ও মানবিক আচরণের কারণে রাইডারদের মন জয় করেছেন তিনি।

 

প্রবাসে বাংলাদেশিদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার


Top