আজ || রবিবার, ০৭ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত       শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবি       শ্যামনগরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত    
 


সুন্দরবনের জলদস্যুদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা)।।

জলদস্যু নির্মূলের অংশ হিসেবে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইনের নেতৃত্বে বুধবার দিনব্যাপী সুন্দরবনের বিভিন্ন অংশে উক্ত অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলের সদস্যরা এসময় একদিন আগে জেলেদের উপরগুলি বর্ষণের ঘটনাস্থলসহ গভীর সুন্দরবনের গুরুত্বপূর্ণ স্থান সমূহে সাঁড়াশি অভিযান চালায়।

উল্লেখ্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক কোস্টগার্ড বিজিবি পুলিশ ও বনবিভাগের সদস্যদের সমন্বয়ে উক্ত টাস্কফোর্স গঠন করেন।

আভিযানিক দলের প্রধান রাশেদ হোসাইন জানান একাধিক নৌযান নিয়ে টাস্কফোর্সের সদস্যরা দিনব্যাপী গোটা সুন্দরবনে অভিযান পরিচালনা করে। তবে সুনির্দিষ্ট তথ্য না থাকায় অভিযানের আগে জলদস্যুরা জায়গা পরিবর্তন করায় কাউকে আটক করা যায়নি।

টাস্কফোর্সের প্রধান আরো জানান দুরনিয়ন্ত্রিত ড্রোন প্রয়োজন জলদস্যুদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে। এছাড়া টাক্সফোর্সের সদস্যদের অভিযানের জন্য পর্যাপ্ত জ্বালানোর প্রয়োজন হবে।

অভিযানকালে কয়েক মুহূর্ত আগেও সেসব এলাকায় মানুষের পায়ের চিহ্ন আবিষ্কার করলেও জলদস্যুদের নাগাল পাওয়া যায়নি। জ্বালানি ও ড্রোনসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি পাওয়া গেলে কার্যক্রমের সফলতা আসবে।

এদিকে ট্রান্সফোর্স গঠন করে অভিযান পরিচালনার ঘটনায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। সুন্দরবনের যাতায়াতের সাথে জড়িত হরিনগরের আকবর হোসেন ও নীলডুমুরের আব্দুল হালিম জানান প্রতিমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের আগ্রহে দ্রুত ট্রান্সপোর্ট গঠন হওয়া ইতিবাচক। তবে মাঝেমধ্যে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করলে সফলতা মিলতে পারে।


Top