আজ || বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  নওয়াবেঁকী মাদ্রাসায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত       “আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চাই”- জেলা জামায়াত সেক্রেটারি       উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন       গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নওয়াবেঁকীতে জামায়াতের মিছিল-সমাবেশ       স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ       মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন       শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা       শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্যঘের নির্মাণের অভিযোগ, নষ্ট হচ্ছে সামাজিক বনায়ন       আটুলিয়ায় কাবিটা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন       শ্যামনগরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ    
 


সন্দীপন শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে অনুষ্ঠিত হলো ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপন শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল। শুক্রবার (২০ রমজান) আয়োজিত এই মাহফিলে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, সংগীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের বিশিষ্ট কবি সোলায়মান আহসান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সন্দীপন শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান এইচ এম সালাউদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম, গীতিকার, সুরকার ও শিল্পী মালেক আব্দুল লতিফ, সারেগামা একাডেমীর পরিচালক মাহফুজ বিল্লাহ শাহী, সংগীতজ্ঞ পারভেজ জুয়েল, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক আরিফ হোসাইন সবুজ, মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ডা. ইয়াকুব বিশ্বাস, সন্দীপন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের শিল্পী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

বক্তারা ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে জাতিকে সুস্থ সংস্কৃতি উপহার দিতে হবে। সন্দীপন শিল্পীগোষ্ঠী সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তারা সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সংগঠনের সদস্যদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সন্দীপন শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত পরিচালক ইয়াসির আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন সাবেক পরিচালক ঈসা ইবনে বেলাল।


Top