আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম, শ্যামনগর:

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৫ মার্চ) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাবে রূপান্তরের আয়োজনে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ: সকল নারী ও কন্যাশিশুর জন্য”।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা বিউটি রানী মন্ডল, শ্যামনগর ভয়েস অব সিটিজেনসের সভাপতি রনজিৎ বর্মন, গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, সাব-ডিস্ট্রিক্ট লিয়াজোঁ কোঅর্ডিনেটর মো. আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


Top