আজ || বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬
শিরোনাম :
  শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       আটুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত       শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত       নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমধর্মী ট্রলার বাইচ অনুষ্ঠিত       শ্যামনগরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু       লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন       কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সন্তান মো: শ্যামল ইসলাম।        লিডার্সের উদ্যোগে শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।       লবণাক্ততা সহিষ্ণু ব্রি ধান-৯৯ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।       শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত    
 


রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন শ্যামনগরের ইউএনও

আবু কওছার, শ্যামনগর (সাতক্ষীরা)॥

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন অংশের হতদরিদ্র ও নিম্মআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক গত বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে এসব কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদ হোসাইন ছাড়াও শ্যামনগর থানার অসিার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সুত্র জানায় কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। ফলে উপজেলার অসহায় দরিদ্র নিম্মআয়ের মানুষের মাঝে সরকারি উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বুধবার ও বৃহস্পতিবার রাতে ঈশ^রীপুরের ক্লিনিক মোড় এলাকার খৃস্টান মিশনারিজ চার্চসহ নুরনগরের হাবিবপুর আহম্মদিয়া এতিমখানা ছাড়াও রামজীবনপুর এলাকার মা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঋষিপাড়া, উত্তর কদমতলা, ঈশ^রীপুরের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত জনগোষ্ঠীসহ বংশীপুরের পাশাপপাশি আরও কয়েকটি স্থানে মানুষের বাড়ি বাড়ি যেয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল উঠিয়ে দেয়া হয়। এছাড়া রাস্তা ও পথিমধ্যে শীতার্ত মানুরষর শরীরেও কম্বল চড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার সাথে থাকা প্রশাসনের ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে আপ্লুত কদমতলা গ্রামের মনোয়ারা বেগম ও হাবিবপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ নুরুল ইসলাম জানান জনপ্রতিনিধি থাকতে তারা কখনো কম্বল পেয়েছেন বলে মনে করতে পারছেন না। তবে সরাসরি সরকারি কর্মকর্তারা অসহায় মানুষের কাছে পৌছে যাওয়ায় ভাগ্যের জোরে তারা শীতে কম্বল পেলেন। #

 


Top